Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩১ আগস্ট ২০২৬ · ০১:১৯ পূর্বাহ্ন

বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী: ওসমানী জাদুঘরে রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম শাখা ওসমানী জাদুঘরের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের চারটি বিভাগে ভাগ করে নির্ধারিত শব্দসীমার মধ্যে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর রচনা লিখতে দেওয়া হয়। ক-বিভাগে (৩য়-৫ম শ্রেণি) বিষয় ছিল ‘বঙ্গবীর জেনারেল ওসমানীর ছাত্রজীবন’; খ-বিভাগে (৬ষ্ঠ-৮ম শ্রেণি) ‘বঙ্গবীর জেনারেল ওসমানীর সৈনিক জীবন’; গ-বিভাগে (৯ম-১০ম শ্রেণি) ‘স্বাধীনতা যুদ্ধে জেনারেল ওসমানীর অবদান’ এবং ঘ-বিভাগে (১১শ-১২শ শ্রেণি) ‘জেনারেল এমএজি ওসমানীর সংক্ষিপ্ত জীবনী’।

প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com