Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৯ আগস্ট ২০২৬ · ১০:০২ অপরাহ্ন

হবিগঞ্জে দুই যুবকের ঝগড়া থেকে দুই গ্রামের সংঘর্ষ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ শহরে দুই যুবকের ঝগড়াকে কেন্দ্র করে আনোয়ারপুর ও নোয়াগাঁ গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আনোয়ারপুর ও নোয়াগাঁ গ্রামের দুই যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ওই ঝগড়ার বিষয়টি দুই গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন জড়ো হতে শুরু করেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিদুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের সঠিক সংখ্যা এবং দুই যুবকের মধ্যে ঝগড়ার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা বা লিখিত অভিযোগ দেয়নি।

পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাটিকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com