Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

নোয়ারাই ইউনিয়নে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২৭ আগস্ট ২০২৬ • ১১:১৮ অপরাহ্ন


ছাতক প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নে ‘জুশনে জুলুস’ বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বুধবার(২৬ আগস্ট )বিকেলে নোয়ারাই ইউনিয়নের কচুদাইড়-মানিকপুর হোসাইনিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। এতে ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নোয়ারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মোশারফ হোসেনসহ কচুদাইড় ও মানিকপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি, যুবক, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।


র‍্যালিটি কচুদাইড় ও মানিকপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নোয়ারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মোশারফ হোসেন।


তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মাহে রবিউল আউয়ালে মহান আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র জাহানের রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। মহানবী (সা.) তাঁর মহান আদর্শ ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করেছেন।


তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবতার জন্য সর্বোত্তম শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণ ও সুন্নাহর আলোকে ব্যক্তি ও সামাজিক জীবন পরিচালনার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।


আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com