Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে দুই দিনের সফরে আসছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

২৪ আগস্ট ২০২৬ • ১১:৪৮ অপরাহ্ন

ডেস্ক নিউজ।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি দুই দিনের সফরে সিলেট আসছেন। আগামী ২৫ ও ২৬ আগস্ট সিলেট জেলা সফরকালে তিনি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন অফিস ভবনের কার্যক্রম উদ্বোধন, উন্নয়ন প্রকল্প পর্যালোচনা এবং প্রবাসীদের আবাসন প্রকল্পের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত স্থান পরিদর্শন করবেন। পাশাপাশি জাফলং ও কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০ আগস্ট ২০২৬ তারিখের এক স্মারকে মন্ত্রীর এ সফরসূচি জানানো হয়েছে। স্মারক নম্বর ২৫.০০,০০০০,০০০,০০১.২৫.০০০১.২৬-২৮৪। সরকারি ওয়েবসাইটেও জাকারিয়া তাহের এমপিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।


সফরসূচি অনুযায়ী, ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে বিমানবন্দরে উপস্থিত হয়ে সকাল ১০টা ৩০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১১টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ১১টা ৪৫ মিনিটে সড়কপথে সিলেট সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হবেন।


দুপুর ১২টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর দুপুর ১টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন অফিস ভবনে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর দুপুর ২টায় মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৩টায় সিলেট গণপূর্ত জোনের আওতায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে পর্যালোচনা সভায় অংশ নেবেন।


বিকেল সাড়ে ৩টায় প্রবাসীদের আবাসন প্রকল্পের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত স্থান পরিদর্শন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। সন্ধ্যা ৬টায় সিলেট সার্কিট হাউজে ফিরে সেখানে রাত্রিযাপন করবেন।


পরদিন ২৬ আগস্ট বুধবার সকাল ১১টায় তিনি জাফলং পর্যটন স্পট পরিদর্শনে যাবেন। এরপর দুপুর ১টায় কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শনের কর্মসূচি রয়েছে। দুপুর ৩টায় মধ্যাহ্ন বিরতির পর বিকেল সাড়ে ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সড়কপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।


বিকেল সাড়ে ৫টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর সন্ধ্যা ৯টা ২০ মিনিটে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছে সড়কপথে গুলশানের নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১১টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।


সফরকালে মন্ত্রীর নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের দায়িত্ব পালনের কথা স্মারকে উল্লেখ করা হয়েছে।


উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে জাকারিয়া তাহের এমপিকে মন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রমেও তাঁর সভাপতিত্ব ও অংশগ্রহণের তথ্য প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com