Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৪ আগস্ট ২০২৬ · ১২:০৫ পূর্বাহ্ন

সিলেট সফরে মন্ত্রী আরিফুল হক, কানাইঘাটে দেবেন অনুদানের চেক

চ্যানেল জৈন্তা নিউজ কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারের হাতে অনুদানের চেক দেবেন মন্ত্রী আরিফুল হক
ছবি

সিলেট প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি দুই দিনের সরকারি সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন। আগামী ২৫ ও ২৬ আগস্ট সফরকালে তিনি সুনামগঞ্জে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং সিলেটের কানাইঘাটে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরের ২৩ আগস্ট ২০২৬ তারিখের এক সরকারি পত্রে এ সফরসূচি জানানো হয়েছে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, মন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ইস্কাটন রোডের মন্ত্রীর বাসভবন থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। দুপুর ২টায় সিলেটে নিজ বাসভবনে পৌঁছে কিছু সময় অবস্থানের পর বিকেল ৪টায় সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেল সাড়ে ৪টায় তিনি সুনামগঞ্জ সার্কিট হাউসে পৌঁছাবেন।

পরে জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী। এরপর সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ জেলা বিএনপির নির্ধারিত স্থানে দলের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে রাত সাড়ে ৮টার দিকে সিলেটে নিজ বাসভবনে পৌঁছাবেন তিনি এবং সেখানে রাতযাপন করবেন।

পরদিন বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সিলেটের নিজ বাসভবন থেকে কানাইঘাট উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বিকেল ৩টায় কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচজন প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করবেন তিনি।

চেক হস্তান্তর শেষে বিকেল ৪টায় কানাইঘাট থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল সাড়ে ৫টায় নিজ বাসভবনে পৌঁছাবেন মন্ত্রী। এরপর রাত ৮টায় সিলেটের বাসভবন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ৮টা ৪৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাত ৯টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করে রাত সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন কাতারের আল শাহানিয়া শহরের সামাল সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হন। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।

সরকারি সফরকালে মন্ত্রীর সঙ্গে তাঁর ক্লোজ প্রটেকশন অফিসার এএসআই মো. লিটন মিয়া, গাড়িচালক মো. সিরাজুল ইসলাম, সিপিও মো. এমরান হোসেন ও গাড়িচালক নজরুল ইসলাম সফরসঙ্গী হিসেবে থাকবেন। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের কর্মসূচিতে অংশ নিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সামছুল ইসলাম, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলাম এবং জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিমানযোগে সফর করবেন।

সরকারি পত্রে সিলেট ও সুনামগঞ্জ সফরকে মন্ত্রীর সরকারি সফর হিসেবে উল্লেখ করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com