ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের মোট ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাতক সদর ও উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের ছাতক সার্কেলের এসআই আতাউর রহমান সজীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিববাড়ি, পৌরসভা কমপ্লেক্স, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকা, জাউয়াবাজার ও গোবিন্দগঞ্জে অভিযান চালানো হয়।
অভিযানকালে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত চারজনের মধ্যে দুজনকে ৯০ দিন করে, একজনকে ১৫ দিন এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মোট ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সাজা প্রদান করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাতক সার্কেলের এসআই আতাউর রহমান সজীবের নেতৃত্বে সংশ্লিষ্ট সদস্যরা সহযোগিতা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বার্থে মাদকের বিস্তার রোধ এবং মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।