Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | ১২:০৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২২ আগস্ট ২০২৬ | ১২:০৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।


বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মির্জা ফখরুল ইসলামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা ও রাষ্ট্র পরিচালনা বিষয়ে অর্জিত জ্ঞান সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।


নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। এ পদে অধিষ্ঠিত হয়ে মির্জা ফখরুল ইসলাম সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সব নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।


অভিনন্দন বার্তায় তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম তাঁর সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্বের সর্বোচ্চ সদ্ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে আস্থা ও ঐক্যের পরিবেশ সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।


সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম ও সাংবাদিক সমাজ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ এবং গণমাধ্যমের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে সাংবাদিক সমাজ।


তারা আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে।


সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্যের পথে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com