Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কানাইঘাটে মুদি দোকানে ইয়াবা-গাঁজা, দোকানদার গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি :


সিলেটের কানাইঘাটে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ নাজিম উদ্দিন (৩৩) নামে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার এসআই (নিঃ) কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।


অভিযানে কানাইঘাট পৌরসভার উত্তর বাজারে পূবালী ব্যাংক সংলগ্ন নাজিম উদ্দিনের মুদি দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকান থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে দোকানদার নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তার নাজিম উদ্দিন কানাইঘাট উপজেলার বড়চতুল (খলাগ্রাম) এলাকার মৃত লাল মিয়ার ছেলে।


পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়।


কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com