Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ০৪:৩৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মাধবপুরে পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ০৪:৩৩ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১৭ আগস্ট) ২০২৬ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত ওই ভবন পরিষ্কার করতে গিয়ে আনসার সদস্য মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।


খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত এক মাস আগের হতে পারে। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে।


পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com