Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ০৪:২৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকে ফিশারি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ০৪:২৮ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কলাবাড়ি-চৌমুহনী পাকা সড়কের পাশে একটি ফিশারি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজারগাঁও গ্রামের আজিজুরের ফিশারি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা ফিশারিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিশারিতে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


নিহত নারীর পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে পুলিশ। কেউ ওই নারীকে চিনে থাকলে বা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ছাতক থানার অফিসার ইনচার্জের ০১৩২০-১২০৮১৬ অথবা ডিউটি অফিসারের ০১৩২০-১২০৮২১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com