জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
গত ১৩ আগস্ট সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা এক স্মারকে এ অনুমোদন দেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোঃ তারেক স্বাক্ষরিত স্মারকে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪ ধারা অনুযায়ী খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বোর্ড অনুমোদিত এডহক কমিটিতে জনাব ফয়েজ আহমেদকে সভাপতি করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন—মো. জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক; তিনি শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন। এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত একজন সদস্য এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত একজন সদস্য কমিটিতে থাকার কথা উল্লেখ করা হয়েছে।
কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন জনাব মো. বিলাল আহমদ, প্রধান শিক্ষক, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়। তিনি পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিলেট শিক্ষা বোর্ডের স্মারকে উল্লেখ করা হয়েছে, এডহক কমিটি স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কমিটিকে অবশ্যই একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
১৩ আগস্ট জারি করা স্মারকটির নম্বর ৩৭.১৪.৯১০০.০০০.৪০০.৬৩.০০১৮.২৫.৯১৫। বিদ্যালয়টির পক্ষ থেকে ১১ আগস্ট তারিখে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে অনুমোদিত এডহক কমিটির সভাপতি হিসেবে ফয়েজ আহমেদের নাম উল্লেখ করে সংশ্লিষ্টদের অবগতির জন্য স্মারকের অনুলিপিও পাঠানো হয়েছে।