Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | ১১:৫২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

এসএমপির উপ-পুলিশ কমিশনার আকতার হোসেনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | ১১:৫২ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মোঃ আকতার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৫ আগস্ট ২০২৬) সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি, ঢাকায় বদলিজনিত কারণে মোঃ আকতার হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।


বক্তব্যে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, মোঃ আকতার হোসেন সিলেট মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালনকালে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা এসএমপির জন্য গুরুত্বপূর্ণ ছিল। নতুন কর্মস্থল ডিএমপিতেও তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বিদায়ী কর্মকর্তা মোঃ আকতার হোসেন বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছেন, তা তাঁর কর্মজীবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।


অনুষ্ঠানে কর্মকর্তারা বিদায়ী উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী স্মারক প্রদান করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৬.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com