Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কানাইঘাটে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ২৫ হাজার টাকা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় দুইজনকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৫টা ২০ মিনিটে কানাইঘাট উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি মামলায় দুইজনকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৬.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com