জৈন্তাপুরের চিকনাগুলে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও তাঁর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ) বিকেল ৫টায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল ও কৃষকদলের ৬নং চিকনাগুল ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জৈনৃতাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, জেলা তাঁতি দলের সদস্য সাইফুল্লাহ আহমদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ আহমদ মাধু, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা যুবদল নেতা আহমদ আলী, নজরুল ইসলাম, হারুন আহমদ, মঈনুল ইসলাম, মজনু আহমদ, জব্বার আহমদ, জামাল আহমদ, সাহেদ আহমদ, কবির আহমদ ও মতিন আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল রিমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব শাকিল আহমদসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান শাব্বির, সাধারণ সম্পাদক রিমন আহমদ রাজন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিলদার হোসেনসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদসহ নেতৃবৃন্দ, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সজিব আলীসহ নেতৃবৃন্দ এবং জেলা প্রচার দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।