Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জাফলংয়ে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস

১৫ আগস্ট ২০২৬ • ০২:০৮ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পবিত্র রবিউল আউয়াল মাসের আগমনকে স্বাগত জানিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ছৈলাখেল অষ্টম খণ্ড শাহজালাল (রহ.) জামিয়াতুল মদিনা মাদ্রাসার উদ্যোগে এ আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। এতে শতাধিক মুসল্লি, ইমাম-আলেম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সমাজের প্রধান ও মুরব্বি এবং যুবসমাজের সদস্যরা অংশ নেন।


আনন্দ র‌্যালিটি জাফলং বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাখের পাড়-আসামপাড়া দারুচ্ছুন্নাহ মুহিবিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


জাফলং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন রেজবীর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ছৈলাখেল অষ্টম খণ্ড কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজি মো. হোসেন মিয়া।


সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা মহানবী (সা.)-এর শিক্ষা, মানবিক মূল্যবোধ, ন্যায়-ইনসাফ, ভ্রাতৃত্ব ও শান্তির বাণী অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব বলেও উল্লেখ করেন তারা।


এ সময় আগামী ২৩ আগস্ট, ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে জাফলং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে প্রায় ৩০টি সমাজের অংশগ্রহণে বৃহৎ পরিসরে জশনে জুলুস ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা এ কর্মসূচিতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ মোহাম্মদ ওমর ফারুক, জামিয়াতুল মদিনা মাদ্রাসার শিক্ষক মাওলানা আহম্মদ রেজাসহ স্থানীয় আলেম-উলামা, সমাজের মুরব্বি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আয়োজকরা জানান, প্রতিবছর ১০ রবিউল আউয়াল উপলক্ষে জাফলং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে বৃহৎ পরিসরে জশনে জুলুস, র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও ব্যাপক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com