Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে দুই বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ তানজিলা, সন্ধান চায় পরিবার

১৪ আগস্ট ২০২৬ • ০৪:৫৬ অপরাহ্ন

ডেস্ক নিউজ : সিলেটের জৈন্তাপুরে তানজিলা আক্তার (২৩) নামে এক নারী তাঁর দুই বছরের মেয়ে তাজওয়াকে নিয়ে নিখোঁজ হয়েছেন। গত বুধবার (১২ আগস্ট) দুপুরে বাবার বাড়ির উদ্দেশ্যে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।


পরিবার সূত্রে জানা গেছে, ১২ আগস্ট দুপুর ২টা ৫ মিনিটের দিকে তানজিলা আক্তার তাঁর দুই বছরের মেয়ে তাজওয়াকে সঙ্গে নিয়ে জৈন্তাপুর উপজেলার ডৌডিক, ইন্দারজু, সারীঘাট উত্তর এলাকার বাড়ি থেকে সুনামগঞ্জের গাছবাড়ী, আগফৌদ নারাইনপুর এলাকায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরে তাঁর স্বামী ফোন করে শ্বশুরবাড়িতে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা জানান, তানজিলা ও তাঁর মেয়ে সেখানে পৌঁছাননি।


এরপর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সন্ধানে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


নিখোঁজ তানজিলা আক্তারের বয়স ২৩ বছর। তাঁর সঙ্গে থাকা মেয়ের নাম তাজওয়া, বয়স ২ বছর। তাঁদের ঠিকানা—গ্রাম: ডৌডিক, ইন্দারজু, সারীঘাট উত্তর, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট।


তানজিলার স্বামী গতকাল রাতে তাঁর ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে স্ত্রী ও মেয়ের সন্ধানে সবার সহযোগিতা চেয়েছেন।


কোনো সহৃদয় ব্যক্তি তানজিলা আক্তার ও তাঁর মেয়ে তাজওয়ার সন্ধান পেয়ে থাকলে কিংবা তাঁদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।


যোগাযোগ: ০১৭১৩৯৪২৪৮৬


পরিবারের পক্ষ থেকে তানজিলা ও তাজওয়ার সন্ধানে পোস্টটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com