Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৯:০০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে নকল সিগারেটবিরোধী অভিযান, ৩ মামলায় জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৯:০০ অপরাহ্ন

সিলেট নগরীর লালদিঘীর হকার্স মার্কেট, হাসান মার্কেট ও বন্দর এলাকায় নকল সিগারেটবিরোধী পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।


বুধবার (১২ আগস্ট) ২০২৬ তারিখে পরিচালিত এসব অভিযানে নকল সিগারেট বিক্রি ও মজুদের দায়ে তিনটি মামলায় মোট ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


অভিযান চলাকালে প্রায় ২ হাজার ৭৩টি প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়। জব্দ করা এসব সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৩১ হাজার ৮৭৩ টাকা।


অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ ও তানভীর হোসাইন সজীব। অভিযানে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নকল ও অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com