Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৩:১৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৩:১৫ অপরাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি।

সিলেট-সুনামগঞ্জ জেলার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বারবার দাবি জানানো হলেও সড়কটি সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহন মালিক-শ্রমিকরা।


মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পুরানবাজারস্থ সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখা কার্যালয়ে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে এক যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি ও টুকেরবাজার রুটের মিনিবাস ও কোস্টার মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কটি এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সড়কের বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দুই জেলার বাসিন্দারাও দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।


তারা আরও বলেন, আগামী ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর-টুকেরবাজার পর্যন্ত সড়ক সংস্কার করা না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখার সভাপতি মো. এহসান আহমদ তৈমুছের সভাপতিত্বে এবং সিলেট-জগন্নাথপুর-রামপাশা-লামাকাজি-টুকেরবাজার মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনিরের পরিচালনায় সভায় বক্তব্য দেন বাস-মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মো. ছুনু মিয়া, সহসভাপতি আব্দুস শহিদ, সম্পাদক মো. ইরণ মিয়া, সহসম্পাদক জুবেল মিয়া, মালিক গ্রুপের সদস্য রাইসুল ইসলাম রাসেদ, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপ-শাখার সাধারণ সম্পাদক সাকিল আহমদ সিতাব ও যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন।


এ ছাড়া সভায় বাস-মিনিবাস মালিক-শ্রমিক এবং সিএনজি মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com