Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০১:৩৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ বহিষ্কার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০১:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি::


দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক কঠোর সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।


মঙ্গলবার (১১ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ার মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে শামীম আহমদের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বহিষ্কারাদেশ অনুমোদন ও কার্যকর করেছেন।


কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত শামীম আহমদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।


একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com