Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০১:৩৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

আগামী ৩০ আগস্টের মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণার আশাবাদ শ্রমমন্ত্রীর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০১:৩৪ পূর্বাহ্ন

আগামী ৩০ আগস্টের মধ্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


রোববার (১০ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশীয় চা সংসদ (বাংলাদেশ টি এসোসিয়েশন)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।


সাক্ষাতে চা শিল্পের সার্বিক উন্নয়ন এবং চা শ্রমিকদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় চা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবিদাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


বৈঠকে আগামী ৩০ আগস্টের মধ্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।


এ ছাড়া চা শিল্পের উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


বাংলাদেশ চা এসোসিয়েশনের প্রতিনিধিরা চা খাতের সার্বিক অগ্রগতিতে সরকারের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।


সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, বাংলাদেশ চা এসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভিরুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. কাজি মুজাফার আহমেদ উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com