Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে এসএসসি-দাখিলে পাসের হার ৬১.৩৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৮ জন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় মোট ১ হাজার ৬৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ১৭ জন। সব বোর্ড মিলিয়ে উপজেলায় মোট পাসের হার ৬১.৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২৮ জন।


জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ১০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দের এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।


স্মারক অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ২৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৩৮ জন। পাসের হার ৫৯.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।


এসএসসি পরীক্ষায় সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ৮৫.২৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৪ জন পাস করেছে। এছাড়া জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৬৭.৪৪ শতাংশ, রমজান রুপজান বাগেরখাল একাডেমীতে ৬৬.৯৫ শতাংশ, বাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে ৬৪.৪১ শতাংশ, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ে ৬১.৬৭ শতাংশ, চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬০.১৯ শতাংশ এবং জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬০ শতাংশ।


অন্যদিকে, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৩৭.১৪ শতাংশ, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৪২.৫৭ শতাংশ, এম. আহমদ পাবলিক হাই স্কুলে ৪২.১৭ শতাংশ, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজে ৪৭.৮৩ শতাংশ এবং সারীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪৮.১০ শতাংশ।


কারিগরিতে পাসের হার ৫৪.০৩ শতাংশ


২০২৬ সালের কারিগরি পরীক্ষায় উপজেলার ৫টি প্রতিষ্ঠান থেকে মোট ২৪৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৩৪ জন। পাসের হার ৫৪.০৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।


কারিগরি শিক্ষায় সারীঘাট উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ৭৭.৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটে পাসের হার ৬৫.৩৮ শতাংশ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে ৫০ শতাংশ, রমজান রুপজান বাগেরখাল একাডেমী স্কুল এন্ড কলেজে ৪২.৩১ শতাংশ এবং ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ে ৩৯.৩৯ শতাংশ।


দাখিলে পাসের হার ৮২.৩৮ শতাংশ


২০২৬ সালের মাদ্রাসা পরীক্ষায় উপজেলার ৪টি প্রতিষ্ঠান থেকে মোট ১৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪৫ জন। পাসের হার ৮২.৩৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন।


এর মধ্যে খরিল নেজামুল উলুম ফাযিল মাদ্রাসায় সর্বোচ্চ ৯১.৪৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এছাড়া চারিকাটা দারুল ইসলাম দাখিল মাদরাসায় ৮৪.১৪ শতাংশ, সেনগ্রাম মোহাম্মদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসায় ৮১.৪৮ শতাংশ এবং জৈন্তা ডি.এস আলিম মাদ্রাসায় ৭৭.০২ শতাংশ পাস করেছে।



জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি. দা.) অভিজিৎ জানান, উপজেলার সব বোর্ডের ফলাফল পর্যালোচনায় মোট পাসের হার ৬১.৩৫ শতাংশ। এসএসসি, কারিগরি ও দাখিল—তিন ধারার ফলাফলই শিক্ষা অফিসের পক্ষ থেকে যথাযথভাবে সংকলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ফলাফল আরও ভালো করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও ফলাফল বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্মারকে বলা হয়েছে, জৈন্তাপুর উপজেলার সকল বোর্ডের অধীনে সর্বমোট ১ হাজার ৬৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৭ জন পাস করেছে। মোট পাসের হার ৬১.৩৫ শতাংশ এবং মোট ২৮ জন জিপিএ-৫ পেয়েছে।




ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com