পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (জেসিপিএসসি) বিশেষ ক্যাম্পাস ক্লিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরাসরি উপস্থিত থেকে ক্যাডেটদের দিকনির্দেশনা ও উৎসাহ দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।
গত বৃহস্পতিবার(৬ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে বিএনসিসি ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠানের মূল প্রাঙ্গণ, খেলার মাঠ, বাগানসহ বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ক্যাম্পাসের আবর্জনা যথাযথভাবে অপসারণের পাশাপাশি সহপাঠীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে ক্যাডেটদের কাজের দিকনির্দেশনা দেন জেসিপিএসসির সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। তাঁদের সরাসরি উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা ক্যাডেটদের মধ্যে কর্মসূচি সফল করার ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা শুধু দৈনন্দিন অভ্যাস নয়; সুস্থ মন, সুন্দর পরিবেশ ও সুশৃঙ্খল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেই ক্যাম্পাস পরিচ্ছন্নতার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির মাধ্যমে বিএনসিসির মূলমন্ত্র ‘জ্ঞান ও সেবা’র চর্চার পাশাপাশি ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
জেসিপিএসসি পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার এই সচেতনতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিএনসিসি ক্যাডেটরা একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।