ডেস্ক নিউজ : সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, গরু, চকলেট, ফল, সবজি, সুপারি, চিনি ও কম্বলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। একই অভিযানে বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি রসুন ও শিং মাছও আটক করা হয়েছে। আটক করা পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ টাকা।
রোববার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর ও উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় মদ, গরু, চকলেট, ফল, সবজি, সুপারি, চিনি ও কম্বল আটক করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি রসুন ও শিং মাছও আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটক করা চোরাচালান পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ টাকা বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালান পণ্য আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা চোরাচালান মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।