ডেস্ক নিউজ : কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন, সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী করতে কর আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করা, আধুনিক কর ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং রাজস্ব আদায়ে সর্বোচ্চ স্বচ্ছতা আনতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আইনজীবী ও সংশ্লিষ্টদের জন্য অত্যন্ত কার্যকর।
শনিবার (৮ আগস্ট) বিকেলে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়কর বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেন, সরকারের মূল লক্ষ্য শুধু রাজস্ব আহরণ বৃদ্ধি করা নয়; বরং করদাতারা যেন কোনো ধরনের জটিলতা ও ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে কর প্রদান করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা। আধুনিক কর ব্যবস্থার পরিবর্তন এবং আইনগত বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রতিটি কর আইনজীবীর জন্য অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির এই সময়োপযোগী আয়োজন নতুন ও অভিজ্ঞ আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরোক্ষভাবে জাতীয় রাজস্ব প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. গোলাম কিবরিয়া এবং সিলেট কর আইনজীবী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন স্নেহাশীষ বড়ুয়া (এফসিএ)। এতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালায় আয়কর সংক্রান্ত বিভিন্ন আইন, আধুনিক কর ব্যবস্থার কারিগরি বিষয়সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী আইনজীবীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
—বিজ্ঞপ্তি