Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৯ আগস্ট ২০২৬ · ১২:৪৪ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৪৭ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

চ্যানেল জৈন্তা নিউজ বিজিবির অভিযানে মোবাইল, গরু-মহিষ, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ
ছবি

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৭ লাখ ৫৩ হাজার টাকা।

শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, শ্রীপুর, প্রতাপপুর ও বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ মোবাইল ফোন, কসমেটিকস, গরু, মহিষ, কম্বল, চকলেট, চা-পাতা, ফুচকা, সুপারি, চিনি, সনপাপড়ি ও মোটরসাইকেল আটক করা হয়।

আটক করা চোরাচালান পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ৪৭ লাখ ৫৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক করা চোরাচালান পণ্যগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com