Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ১২:৫২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ১২:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ছাত্রজনতা।


শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হরিপুর বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের অপসারণ এবং স্বেচ্ছাচারিতামূলক নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়।


নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, প্রকাশিত ফলাফল যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হয়নি। নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের আশ্রয় নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।


তাদের দাবি, প্রকাশিত ফলাফল আগামীকাল রাত ৮টার মধ্যে বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যোগ্য প্রার্থী বাছাই করতে হবে।


সিলেট জেলা মুক্তিযোদ্ধার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম আহমদ বলেন, “সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি। তা না হলে আগামীকাল ইউএনও কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলন করা হবে।”


অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, “স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো জালিয়াতি হয়নি। নিয়োগের ক্ষেত্রে কে আওয়ামী লীগ আর কে বিএনপি—এসব যাচাই করা হয়নি।”


তিনি আরও বলেন, “নিয়োগপ্রাপ্তদের তথ্য যাচাই-বাছাই করার জন্য পুলিশ ভেরিফিকেশনে পাঠানো হয়েছে।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com