Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

নিহতের পরিবারে ৫ লাখ, আহতদের ৩ ও ১ লাখ টাকা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ন

সিলেটের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান মন্ত্রী। পরে উপস্থিত সাংবাদিকদের তিনি এ আর্থিক সহায়তার ঘোষণা দেন।


ঘোষণা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য আহতদের ১ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।


হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি তদারকি করেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দেন।


চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা প্রয়োজনীয় ওষুধপত্রের ঘাটতি যেন না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।


এ সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।


হাসপাতালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ ডালিম উদ্দিন এবং সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুর রশিদ।


এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গোলজারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com