Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ০২:০৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপের দ্বিতীয় পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ০২:০৪ পূর্বাহ্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির উদ্যোগে সিলেটে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর দ্বিতীয় পর্যায় সম্পন্ন হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-যুব (ডব্লিউএফবি-ওয়াই) ও বিশ্ব বৌদ্ধ সংহতি (ডব্লিউএবি) সংঘের বাংলাদেশস্থ আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা-এর সার্বিক সহযোগিতায় সিলেট সিটি করপোরেশনের আওতাধীন ভার্থখলার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহাবুবুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন মঞ্চের সদস্য সচিব সাংবাদিক আমীর হোসেন সোহাগ, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল, সাংবাদিক ও ছড়াকার প্রশান্ত লিটন, মহানগর বিএনপি নেতা উজ্জ্বল দাস, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, সাধারণ সম্পাদক শাহ আলম হিল্টন, বিএনপি নেতা বেলাল আহমদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাজন আহমেদ সাজু, নজরুল একাডেমির পাঠাগার সম্পাদক সাংবাদিক সুয়েজ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগরের উজ্জ্বল রঞ্জন চন্দ, বাবৌযুপের সদস্য শেলু বড়ুয়া, তরুণ উদ্যোক্তা কবির হোসেন শোভন, হাফেজ মো. আশরাফুল ইসলাম, তরুণ উদ্যোক্তা মো. নয়ন আহমেদ, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তাসহ অনেকে।


বক্তারা বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির শোভা বৃদ্ধি করে না, এটি মানুষের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান অবলম্বন। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, বন উজাড় ও পরিবেশ দূষণের ভয়াবহ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ব্যাপক বৃক্ষরোপণ এবং রোপিত গাছের নিয়মিত পরিচর্যার কোনো বিকল্প নেই।


তারা আরও বলেন, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। পরিবেশ রক্ষার এ আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা সময়ের অপরিহার্য দাবি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com