Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ০১:২০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বিশ্বনাথের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার এখন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ০১:২০ পূর্বাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মনোনীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬ নম্বর বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দীন তালুকদার।


শনিবার (১ আগস্ট) সংগঠনের সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


পত্রে জানানো হয়, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রধান উপদেষ্টা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপির পরামর্শক্রমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দীন তালুকদারকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।


কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় সংগঠনের প্রধান উপদেষ্টা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দয়াল উদ্দিন তালুকদার। একই সঙ্গে তিনি নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।


এদিকে, ৬ নম্বর বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দীন তালুকদার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মনোনীত হওয়ায় সিলেটের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com