Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ১২:৪০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ১২:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আকবর খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত আহম্মদ আলী খানের বড় ছেলে।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মাদ জানান, নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জন পর্যটককে নিয়ে একটি হাউজবোট বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে। শুক্রবার বিকেলে হাউজবোটটি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নোঙর করলে পর্যটকরা গোসল করতে পানিতে নামেন। এ সময় আলী আকবর খান একপর্যায়ে পানিতে তলিয়ে যান।


সঙ্গে থাকা অন্য পর্যটকেরা দ্রুত তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহম্মাদ জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com