Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ১২:২৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

ডেপুটি রেঞ্জারের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ১২:২৩ পূর্বাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাটে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর জেরে বন বিভাগের এক ডেপুটি রেঞ্জারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।


আহত বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ অভিযোগ করেন, গত ৫ আগস্ট নালমুখ-সাটিয়াজুরি সড়কে তার মোটরসাইকেলের গতিরোধ করে মিজানুর রহমান সোহাগসহ তার সঙ্গীরা তাকে মারধর করেন। এ সময় তার মোবাইল ফোন ও মোটরসাইকেল ভাঙচুর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।


এ ঘটনায় ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমদ চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এদিকে, ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ আগস্ট) বাদ জুমা চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড়াব্দা জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শত শত মুসল্লি ও স্থানীয় যুবক অংশ নেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বনসম্পদ লুটপাট ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com