Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ১২:২০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ১২:২০ পূর্বাহ্ন

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


বৃহস্পতিবার বাদ যোহর মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


দোয়া মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


দোয়া শেষে দরগাহ প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে নিজ হাতে শিরনি বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র-ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গোলজার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী প্রমুখ।


এ সময় স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবীণ ব্যক্তিত্ব, দরগাহ মসজিদের মুসল্লি এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com