Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ | ০৬:১০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী পালিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ | ০৬:১০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার (৬ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।


এ উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমান, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।


এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন নৌঘাঁটি ও প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।


রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৩৪ সালের ৩ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি পাকিস্তান নৌবাহিনীতে যোগ দিলেও স্বাধীনতার পর বাংলাদেশ নৌবাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।


১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি ইন্তেকাল করেন। নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাদার নেতৃত্ব এবং দেশের প্রতি তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।


শাহাদাতবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com