Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ | ০৫:০৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে ভারতীয় পণ্য ও বাংলাদেশি রসুনসহ ৫২ লাখ টাকার মালামাল আটক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ | ০৫:০৪ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (০৬ আগস্ট ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, উৎমা ও বাংলাবাজার বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ জিরা, গরু, কম্বল, সুপারি, ফুচকা, মদ এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি রসুন আটক করতে সক্ষম হন।


বিজিবি সূত্র জানায়, আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৫২ লাখ ৪০ হাজার টাকা।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com