ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মহি উদ্দিন বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের এই ত্যাগ শুধু স্মরণ করলেই হবে না, বরং সেই চেতনাকে ধারণ করতে হবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মূল উদ্দেশ্যকে সম্মান জানিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সক্রিয়ভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ একটি মানবিক, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে।
আলোচনা সভার শুরুতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আন্দোলনে আহত চারজন জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও ফারুক আহমেদ এবং ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু।
এছাড়া বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন এবং আহত জুলাই যোদ্ধা জুনেদ আহমেদ ও আখতার হোসেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার শোয়েব আহমদ, ইউআরসি ইন্সট্রাক্টর হারুনুর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ সেক্রেটারি শফি উদ্দিন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ, ছাত্রদল নেতা সাহেদ ইয়াসিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।