Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা, সচেতনতামূলক অভিযান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার।


টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ও রামসার সাইটের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের অভিযোগে ৬টি হাউজবোটকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন, সুনামগঞ্জ।


মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।


ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি পৃথক মামলায় ৬টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট । প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক । মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ।


অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে আগত হাউজবোট পরিচালনাকারী, পর্যটক ও সংশ্লিষ্টদের মাঝে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে সংরক্ষিত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়।


এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বলেন, “টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানকার জীববৈচিত্র্য, জলজ সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সংরক্ষিত এলাকায় কোনো ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম বা অবৈধ প্রবেশের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।”


তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com