চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আরআরএফ, চট্টগ্রামের রিজার্ভ অফিস, পুলিশ অফিস এবং হিসাব শাখার ২০২৫ সালের প্রথম ও দ্বিতীয় অর্ধবার্ষিক পরিদর্শন করেছেন। সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এ পরিদর্শনে তাঁর আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মাধ্যমে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শন শেষে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা তাঁদের পেশাগত সমস্যা, কর্মক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক বিষয় তুলে ধরেন। ডিআইজি মনোযোগসহকারে সবার বক্তব্য শোনেন, সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং পুলিশ সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “জনগণের বন্ধু হয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনই একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় পরিচয়।” তিনি পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশ পুলিশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন । এতে উপস্থিত ছিলেন সহ আরআরএফ, চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফ।
সভায় বক্তারা বলেন, একটি দক্ষ, জনবান্ধব ও কল্যাণমুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে এ ধরনের পরিদর্শন, মতবিনিময় ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা, নিরাপত্তা ও সেবায় সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করা হয়।