Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | ০৮:৪৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কালনী সেতুতে অবৈধভাবে পাথর রাখায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | ০৮:৪৯ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌরশহরের গুরুত্বপূর্ণ কালনী সেতুর ওপর অবৈধভাবে পাথর স্তুপ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে নানু মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (৩০ জুলাই) দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে দেখা যায়, কালনী সেতুর ওপর পাথর স্তুপ করে রাখায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় জনদুর্ভোগের অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবসায়ী নানু মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।


দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বিষয়টি নিশ্চিত করে বলেন, "জনসাধারণের চলাচলের রাস্তা বা সেতুর ওপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"


তিনি আরও বলেন, "জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com