Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০২ আগস্ট ২০২৬ · ১২:৫৫ অপরাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের সংযোগাংশ চুরির অভিযোগ, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সেলিম মাহবুব, ছাতক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ রেল ব্রিজ (লালপুল) থেকে রাতের আঁধারে রেললাইনের সংযোগাংশ (ফিশপ্লেট/কাট) খুলে বা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ব্রিজের রেললাইনের বিভিন্ন সংযোগাংশ খুলে নিয়ে যাচ্ছে। এতে গুরুত্বপূর্ণ রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জননিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, ২০২২ সাল থেকে এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকলেও প্রতিদিন গোবিন্দগঞ্জ বাজারে যাতায়াতের জন্য শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ ব্রিজটি ব্যবহার করেন। ফলে রেললাইনের কোনো অংশ ক্ষতিগ্রস্ত থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ব্রিজের নিরাপত্তা জোরদার, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার এবং নিয়মিত তদারকির জন্য বাংলাদেশ রেলওয়ে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে কারও কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য, ছবি বা ভিডিও ফুটেজ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রদান করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com