Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০১ আগস্ট ২০২৬ | ১১:৫১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বৃহত্তর জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ নির্বাচিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০১ আগস্ট ২০২৬ | ১১:৫১ অপরাহ্ন

ডেস্ক নিউজ।

ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বৃহত্তর জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।


শুক্রবার (৩১ জুলাই) ঢাকার বিয়াম মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পান ৫৮৮ ভোট।


সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পান ৭২১ ভোট।


নির্বাচনের অন্যান্য ফলাফলে সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী (৮৭৬) ও ইঞ্জি. আজিজুর রহমান (৬৬৯), সহ-সভাপতি (সিলেট) পদে তোফায়েল খান (৮৭৩) ও ইশতিয়াক আহমদ চৌধুরী (৬৫৭), সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী (৮১৮) ও সৈয়দ মুসতাক আহমদ (৭১০), সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু (৮৬৬) ও ডা. সৈয়দ উমর খৈয়াম (৬৬৪), সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী (১০৫৮) ও সফিকুল বারী (৪৯০) এবং সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন (১০৪৭) ও শাহনাজ আহমদ মালিক (৪৮৪) ভোট পেয়ে নির্বাচিত হন।


কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর (৭৮৭), যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে জাকির হোসেন (৮২২), যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে অ্যাডভোকেট আবুল কালাম (৮১৫), দপ্তর সম্পাদক পদে তৃতীয়বারের মতো শফিকুল ইসলাম সজল (৯০৭), সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম (৯৫০), শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী (৯২৫), ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান (৮৮৮), মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা (৭৮৭), আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান (৭৬২) এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী (৯০৯) নির্বাচিত হয়েছেন।


নির্বাচনে বিপুলসংখ্যক ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য সমুন্নত রেখে বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com