Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০১ আগস্ট ২০২৬ | ১১:৩১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জের বারহাল বালুমহালে উপজেলা প্রশাসনের অভিযান, ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মেলেনি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০১ আগস্ট ২০২৬ | ১১:৩১ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নয়াগাঁও মৌজায় সুরমা নদীর বালুমহালে ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তবে সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।


শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ বালুমহালের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলো নির্ধারিত ডিমার্কেশনের মধ্যেই অবস্থান করছে বলে দেখা যায়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে গিয়ে অভিযোগের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। ইজারাদারের ব্যবহৃত সব ড্রেজারই নির্ধারিত সীমানার মধ্যে ছিল।


এ বিষয়ে অভিযোগকারী ও উপস্থিত স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, সারাদিনই ড্রেজারগুলো জকিগঞ্জ অংশের নির্ধারিত এলাকার মধ্যেই বালু উত্তোলন করেছে। এছাড়া ড্রেজারগুলো ভবিষ্যতে নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ বলেন, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে বিষয়টি যাচাই করা হয়েছে। বর্তমানে ড্রেজারগুলো নির্ধারিত ডিমার্কেশনের মধ্যেই বালু উত্তোলন করছে। ইজারার শর্ত লঙ্ঘন করে বা নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রশাসন জানিয়েছে, বালুমহালের কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com