Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৯ জুলাই ২০২৬ · ০৫:২৩ অপরাহ্ন

গৃহকর্তা হত্যা ও ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের হামলায় গৃহকর্তা শাহজাহান মিয়া (৫০) নিহতের চাঞ্চল্যকর ঘটনায় আন্তঃজেলা ডাকাতচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে মাধবদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।

পুলিশ সুপার জানান, গত ১৮ জুলাই দিবাগত রাতে মাধবদী উপজেলার বলভদ্রদী এলাকায় সংঘটিত খুন ও ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— জুবায়ের হোসেন, আশিক আহমদ, মোজাহিদ রহমান অপু, মো. সুজন মিয়া, মো. ফারুক মিয়া, রোমান মিয়া ও হৃদয় মিয়া।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, ঘটনাটির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com