রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
গ্রেপ্তারকৃতরা হলেন— আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।
সোমবার (২৮ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
র্যাবের তথ্যমতে, গ্রেপ্তার ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির অভিযোগে মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং কীভাবে সেগুলো ব্যবহার করা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।