সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে এক তরুণীর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনশনরত তরুণীর দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিয়ে তাকে প্রতারণা করা হয়েছে। বিয়ে না হলে তিনি প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, ইসলামপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম (শফি মেম্বার)-এর ছেলে তাবির হোসেনের সঙ্গে একই ইউনিয়নের বাদলারপার গ্রামের ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর দাবি, বিয়ের আশ্বাস দিয়ে তাবির হোসেন তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। এছাড়া, বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি বিভিন্নভাবে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন বলেও অভিযোগ করেন তরুণী।
তরুণীর ভাষ্য অনুযায়ী, গত সোমবার সকালে বিয়ের কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে সারাদিন নৌকায় ঘোরাঘুরি করেন তাবির হোসেন। পরে বিকেলে বাদাঘাট বাজারে তাকে অপেক্ষা করতে বলে কাজির ব্যবস্থা করে আসার কথা বলে সেখান থেকে চলে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি ফিরে না আসায় ওই তরুণী প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
মঙ্গলবার পর্যন্ত টানা দ্বিতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। অনশনরত তরুণীর দাবি, তাকে বিয়ে না করলে তিনি প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করবেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত তাবির হোসেন বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।