সিলেট: শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করে ১১টি যানবাহনের মালিককে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটের শাহপরান (রহ.) থানা এলাকায় র্যাব-৯, সদর কোম্পানি এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অনুমোদনবিহীন হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়মের অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী ১১ জন যানবাহনের মালিককে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব-৯ জানায়, জনস্বার্থে শব্দদূষণ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও পরিবেশ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।