Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ১২:০২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

দক্ষিণ এশিয়াজুড়ে নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, সিলেটে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংহতি সমাবেশ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ১২:০২ অপরাহ্ন

সিলেট, ২৪ জুলাই: দক্ষিণ এশিয়ায় শান্তি, মুক্তি ও সার্বভৌমত্বের সংগ্রামের অংশ হিসেবে ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ এবং জনগণের ওপর সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে সংহতি জানিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগরের উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টায় আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চলমান জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন পরস্পর বিচ্ছিন্ন নয়। ভারতের ফ্যাসিস্ট মোদি সরকারের দমননীতির বিরুদ্ধে ছাত্র ও কৃষকদের চলমান আন্দোলন, বেলুচিস্তানের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং বাংলাদেশের শিল্প, কৃষি ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে উল্লেখিত মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে জনগণের আন্দোলন একই মুক্তির আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।


বক্তারা আরও বলেন, দিল্লিতে পুলিশের দমন-পীড়নের মুখে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে থাকা কিশোরী, বেলুচিস্তানের সংগ্রামী তরুণী এবং বাংলাদেশের নিপীড়িত মানুষের প্রতিরোধ একই ধারার সংগ্রামের প্রতীক। সীমান্ত আলাদা হলেও নিপীড়িত মানুষের স্বপ্ন, অধিকার ও মুক্তির লড়াই অভিন্ন। এই উপলব্ধি থেকেই আন্তর্জাতিক সংহতি আরও জোরদার করা এবং জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।


গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগরের সভাপতি তানজিনা বেগম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আয়শা আক্তার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠক ফারজানা আহমেদ এবং দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী লাহিন তালুকদারসহ অন্যান্য বক্তারা।


সমাবেশ থেকে বক্তারা দক্ষিণ এশিয়াজুড়ে গণতন্ত্র, মানবাধিকার, জাতীয় সার্বভৌমত্ব এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com