Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৬ জুলাই ২০২৬ · ০৬:৩৯ অপরাহ্ন

বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

বিয়ানীবাজার প্রতিনিধি : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারত করেছেন।

রোববার সকালে তিনি বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুরস্থ কবরস্থানে গিয়ে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। এ সময় তিনি শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই আবু আজরফ মো. জাবুরসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান বলেন, “শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে।”

কবর জিয়ারতকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোস্তফা উদ্দিন, নায়েবে আমীর আবুল খায়ের, পৌর জামায়াতের আমীর জমির হোসাইন, নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন এবং উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, উপজেলা শিবিরের সভাপতি আব্দুল মুমিন, বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আবু সাইদসহ স্থানীয় নেতা-কর্মীরা।

উল্লেখ্য, শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারতের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাঁর মরহুম শ্বশুর ডা. আজিজুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com