Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২২ জুলাই ২০২৬ | ০৮:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

যুক্তরাজ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্সসহ প্রথম শ্রেণিতে মাস্টার্স অর্জন বিশ্বনাথের সামিউলের

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২২ জুলাই ২০২৬ | ০৮:৪৫ অপরাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ সামিউল হোসাইন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্সসহ প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।


ছোটবেলা থেকেই মেধাবী হিসেবে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত সামিউল হোসাইন দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেন। গত ১৫ জুলাই তিনি তাঁর বাবা আবুল হোসাইনকে সঙ্গে নিয়ে ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করেন।


মোহাম্মদ সামিউল হোসাইন বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের মরহুম আলহাজ তোতা মিয়া মেম্বারের নাতি এবং যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসাইনের জ্যেষ্ঠ পুত্র।


নিজের অনুভূতি প্রকাশ করে সামিউল হোসাইন বলেন, “আমার পড়ালেখার পুরো পথচলায় সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমার বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের আন্তরিক সহযোগিতা ও সবার অনুপ্রেরণায় আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। আমি সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতে পরিবার এবং বাংলাদেশের জন্য আরও গৌরব বয়ে আনতে পারি।”


ছেলের এ কৃতিত্বে আনন্দ প্রকাশ করে বাবা আবুল হোসাইন বলেন, “নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সামিউল আজ উচ্চতর ডিগ্রি অর্জন করেছে। এতে পরিবার হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহ তায়ালা যেন সবসময় আমার ছেলেকে সুস্থ ও সফল রাখেন। দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছি।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com