Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২১ জুলাই ২০২৬ · ১১:২১ অপরাহ্ন

সিলেট মহানগরীতে এসএমপির বিশেষ অভিযান: গ্রেফতার ১১৫, মামলা-আটক ১৫৭ যানবাহন

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, বিনাপরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি, হকার এবং মেট্রোপলিটন অধ্যাদেশে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১৫ জনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৮৯১ পিস বিভিন্ন ধরনের ভারতীয় চকলেট এবং ৪৩ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় কসমেটিকস।

অন্যদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৯১টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ট্রাফিক আইনে মোট ১৫৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com