Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২১ জুলাই ২০২৬ · ১১:১৭ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে এসএমপির মাসব্যাপী কর্মসূচি: নগরীর বিভিন্ন এলাকায় র‍্যালি ও সমাবেশ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট প্রতিনিধি:

মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) নগরীর দুটি স্থানে পৃথকভাবে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়ন পরিষদ এলাকার কলা বাগান বাজার এবং দক্ষিণ সুরমা থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের ক্বীন ব্রিজের দক্ষিণ পাশের এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না, এটি একটি পরিবারের সুখ-শান্তি, সমাজের স্থিতিশীলতা এবং রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির জন্যও বড় হুমকি। তাই সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, পারিবারিক মূল্যবোধ সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব ও ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়। অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সমন্বিত, দায়িত্বশীল ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়।

সমাবেশে একটি নিরাপদ, সুস্থ, মানবিক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ শক্তিশালী করা এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এ লক্ষ্য অর্জনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com